ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • বরিশালে সড়ক দুঘর্টনায় কলেজ ছাত্র নিহত

    বরিশালে সড়ক দুঘর্টনায় কলেজ ছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার এলাকায়  শুক্রবার সকালে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায়  ঝালকাঠি কলেজের ছাত্র ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। 

    নিহত তালহা ঝালকাঠিতে কর্মরত পুলিশ কনস্টেবল আজাদ বেপারীর ছেলে । তার গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।  এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী হাইওয়ে  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


    গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, ঝালকাঠি সদর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আজাদ বেপারীর একমাত্র ছেলে ও ঝালকাঠি কলেজের ছাত্র ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী শাহারিয়া আজাদ  তালহা  (২০) তার দুই বন্ধু হিমেল গোমস্তা (২৬) ও শাহীন মাল (১৮) সঙ্গে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার সংলগ্ন সরোয়ার মেম্বারের বাড়ির সামনে দাড়িয়ে তিন বন্ধু কথা বলছিল। 


    এ সময়  হঠাৎ পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাদের চাপা দিলে তালহা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং  দুইবন্ধু গুরুতরভাবে আহত হন।  আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

    ওসি জানান, পিকআপ ভ্যানটি শনাক্তের কাজ  এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ