ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল বরিশালের কৃতী পাঠকেরা

     বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেল বরিশালের কৃতী পাঠকেরা
    বরিশাল নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বই পড়ায় কৃতিত্ব অর্জন করায় বরিশালের ৩৬টি স্কুলের ২ হাজার ৪১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। শুক্রবার নগরের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এই পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে গ্রামীণফোন।


    পুরস্কার বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খন্দকার মো. আসাদুজ্জামান।
    বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশীদ।

    শুভেচ্ছা বক্তব্যে খন্দকার মো. আসাদুজ্জামান বলেন, বই পড়লে মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। যে বই আমাদের স্বপ্ন জোগায়, সেই বই-ই আমাদের পড়া উচিত।  তোমরা বই পড়াকে দায়িত্ব মনে না করে আনন্দ মনে করবে। বিশ্বসাহিত্য কেন্দ্র ৫০ বছর ধরে সারা দেশে আনন্দ দেওয়ার জন্যই বই পড়া আন্দোলন চালিয়ে যাচ্ছে।

    দিনব্যাপী এই আয়োজনে মহানগরীর ৩৬টি স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার নেয়। এ ছাড়া ১১টি স্কুলের শিক্ষার্থীদের পক্ষে পুরস্কার নেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক বা সংগঠকেরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ