ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • আমু-সাদিক আব্দুল্লাহ-খোকনসহ ২৪৭ জনের নামে মামলা

    আমু-সাদিক আব্দুল্লাহ-খোকনসহ ২৪৭ জনের নামে মামলা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্র আন্দোলনে হামলার সাড়ে নয় মাস পর ২৪৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। বুধবার (১৫ মে) রাতে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানায় ওই মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা।

    মামলায় বরিশাল ও ঝালকাঠি জেলার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামির তালিকায় সাংবাদিকেরাও রয়েছেন। মামলায় অজ্ঞাত আসামি আড়াইশ জন।

    কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. মারযুক আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেছেন।  

    আসামিদের বিরুদ্ধে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্র-জনতার ওপর ইট-পাটকেল ও ককটেল-বোমা নিয়ে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে।

    আসামিদের মধ্যে উল্লেখ্যযোগ্য বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।  

    এ ছাড়া মহাজোটের সমন্বয়ক আমির হোসেন আমু, শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজও রয়েছেন।

    দীপ্ত টিভি বরিশাল ব্যুরো প্রধান মতুর্জা জুয়েল ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান খান মাইনউদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক মতুর্জা জুয়েল ও খান মাইনউদ্দিন বলেন, আমাদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ