ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • হিরো আলমের বিরুদ্ধে গর্ভপাত ও ধর্ষণের অভিযোগে মামলা

    হিরো আলমের বিরুদ্ধে গর্ভপাত ও ধর্ষণের অভিযোগে মামলা
    আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাতের অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। 

    মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

    সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী বাদী হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল-১ এ আদালতে গতকাল রোববার (৪ মে) এ মামলা করেন। ওই ট্রাইবুনালের বিচারক মো. আনোয়ারুল হক, বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য আদেশ দেন।

    মামলায় বাকি আসামিরা হলেন, হিরো আলমের বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, তার স্ত্রী জেরিন ও আহসান হাবাবী সেলিম নামে এক ব্যক্তি।

    মামলার অভিযোগে বলা হয়, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায় হিরো আলম। এরপর হিরো আলম ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। 

    এছাড়াও শর্টফিল্ম তৈরির জন্য ওই নারীর কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন। পরে বাদী হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত ২১ এপ্রিল ওই নারীকে হিরো আলম মারপিট করেন। এতে রক্তক্ষরণে ওই নারীর গর্ভপাত হয়।

    অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম জানান, মামলার বিষয়ে শুনেছি। আইনিভাবে এর মোকাবিলা করব। অভিযোগ সবই মিথ্যা।

    পিবিআই বগুড়ার পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম জানান, সোমবার আদালত থেকে কিছু মামলা তদন্তের জন্য এসেছে। আদালতের নির্দেশ অনুয়ায়ী গুরুত্ব সহকারে মামলা তদন্ত করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ