ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

    জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

    শনিবার (২৬ জুন) সকাল ১০ টা ৫০ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এরপর ১১টায় স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় বিউগলএ করুণ সুর বাজানো হয় ও সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

    এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নতুন সেনাপ্রধান। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ১১টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ