ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বন্ধ হয়ে গেলো ‘হাউন আঙ্কেলের’ সেই ভাতের হোটেল

    বন্ধ হয়ে গেলো ‘হাউন আঙ্কেলের’ সেই ভাতের হোটেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা ইমন চৌধুরী। একসময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্র্যাকমোড়ে একটি ভাতের হোটেল দেন।

    হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। আর এই নামের কারণে ভাইরাল হয়ে যায় হোটেলটি। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার হোটেলটিতে। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেছে হোটেলটি।


    ব্র্যাকমোড় এলাকার বাসিন্দা জাকির সরদার বলেন, ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ নামে একটি ভাতের হোটেল চালু হওয়ার পর ভাইরাল হয়ে যায়। অনেক দূর-দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসতো। কিন্তু একমাস ধরে দেখছি হোটেলটি বন্ধ। কেন বন্ধ হয়েছে জানি না।

    কথা হয় হোটেলের মালিক ইমন চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, হোটেলের নাম ‘হাউন আঙ্কেল’ দেওয়ায় এটি ভাইরাল হয়ে যায়। খুব ভালো চলছিল। কিন্তু আমি পুনরায় ঠিকাদারি কাজ শুরু করায় হোটেলটি চালাতে পারছি না। তাছাড়া অনেক পরিশ্রম করতে হয়। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়। সবমিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ