ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • বিএম কলেজের ছাত্রাবাসে আগুন

    বিএম কলেজের ছাত্রাবাসে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত ডাইনিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।  


    এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে। এছাড়াও ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরো ও পরিত্যক্ত আসবাবপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

    সরেজমিনে দেখা যায়, ডাইনিং ভবনের টিনের ছাউনি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। হলের শিক্ষার্থীরা তখনই পাশের পুকুর থেকে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।  


    শিক্ষার্থীরা জানান, ডাইনিং ভবনের ডান পাশের কর্নার থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর আগুন পুরো ছাউনি এবং ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

    বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা ডাইনিং ভবনের বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।


    বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যা ভবনের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ