ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে পরকিয়া প্রেমিকার ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

    বরিশালে পরকিয়া প্রেমিকার ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে পরকিয়া প্রেমিকার ছুরির আঘাতে মো. মাসুদুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রেমিকা তাকে বাসায় ডেকে নিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ছুড়িকাঘাতের দু’দিন পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

    এর আগে গত বুধবার নগরীর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মাসুদুর রহমান (৪৫) নগরীর নতুন বাজার টেম্পু স্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন বেকারী ব্যবসায়ী।

    নিহতের ভাই মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের প্রথম স্ত্রীর মৃত্যুর পরে তিনি কলেজ রো এলাকার শওকত মোল্লার মেয়ে শান্তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। শান্তা তাকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসলেও বিষয়টি তিনি বুঝতে উঠতে পারেননি।

    এর ধারবাহিকতায় গত বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লক্ষ টাকা নিয়ে তিনি রওয়ানা হন। তখন শান্তা ফোন করে তাকে বাসায় ডাকে নেয়। সেই বাসায় গেলে শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোড়াজুড়ি করে।
    এক পর্যায় প্রেমিকা শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। 

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের সহায়তায় ভাই মাসুদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করি। পরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

    নিহতের পরিবারের অভিযোগ ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় ছুরিকাঘাতকারীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয়। এ নিয়ে এলাকাবাসী এবং নিহতের পরিবারের সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বুধবার হামলার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছিলাম। তখন হামলার শিকার মাসুদুর রহমান নিজেই দাবি করেন, তিনি জুতার রেক থেকে পড়ে গিয়ে কাচের কোন জিনিসে পেটে আঘাত পেয়েছেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও তখন আমাদের জানিয়েছেন। তাই আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

    ওসি বলেন, মাসুদুর রহমানের সাথে শান্তার পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। তাই মাসুদুর রহমান বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন। এখন যেহেতু তাঁর মৃত্যু হয়েছে, আমরা এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া পরিবারকে এ বিষয়ে থানায় অভিযোগ করতে বলো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ