ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • উজিরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 

     উজিরপুরে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট,পাকা ঘাটলাসহ উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

    সোমবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে  উপজেলা পরিষদে একযোগে এডিপি, ইউডিএফ, টিআরসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

    এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন উজিরপুর মডেল থানা পরিদর্শন করেন।  এসময় তাকে 
    থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ