ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ 

    ‘সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল তাহসিন সালেহীন বলেন, সুস্থ প্রতিযোগিতা আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা, গান, কবিতা, নৃত্য এগুলো একধরনের শিল্প। এ শিল্প ও সাংস্কৃতিক চর্চায় আপনার সন্তানকে উৎসাহ দিবেন। উন্নত চিন্তার মানুষ হিসেবে যদি আপনার সন্তানকে গড়ে তুলতে চান, তাহলে তাদের শিল্প চর্চায় উৎসাহ ও সহযোগীতা করুণ কোমল। আমাদেরকে সুস্থ শিল্প চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে।  

    ভালো মন্দের পার্থক্য বুজতে হবে। এজন্য আপনার সন্তানকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি বেশি বেশি বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। তাহলে তাদের চিন্তা উন্নত হবে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে'। 

    তিনি মেয়ে শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, মেয়ে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসম্মান বোধ তৈরি করতে হবে। তাদের বুঝাতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে ছেলেদের সাথে প্রতিযোগিতা করে সফল হওয়া সম্ভব'। 

    শিশুনিকেতন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসের ২৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার  পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তার সহধর্মিণী উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

    বুধবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর মহিউদ্দিন মোহাম্মাদ আসিফ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুর রহমান মিঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আক্তার, বিসিসির সহকারি অধ্যাপক মুহাম্মাদ আবুল কালাম আজাদ, সাবেক কৃষি অফিসার আক্কেল আলী জমাদ্দার।

    অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন, শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ রফিকুল ইসলাম, প্রাথমিকের প্রধান শিক্ষক আরজুমান আরা বেগম, সিনিয়র শিক্ষক (শারিরীক শিক্ষা) এ. কে আজাদসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ