ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • শের-ই-বাংলা মেডিকেল কলেজ

    শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন

    শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) শিক্ষকসংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি আদায়ে কলেজ শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে কলেজের গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা।

    শিক্ষার্থীরা জানান, দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে।

    শিক্ষার্থীরা বলেন, শিক্ষক সংকটের ফলে শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

    এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো, অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্টে শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা এবং অবিলম্বে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্টের বদলিকৃত শিক্ষকদের স্ব-পদে পুনরায় পদায়ন করা। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান।

    শিক্ষক সংকটের কথা স্বীকার করে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ