ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২

    বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরে অপারেশন ডেভিল হান্টে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

     
    সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক তানজিল বিষয়টি নিশ্চিত করেছেন।  

    এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানা পুলিশের সদস্যরা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

    বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জনগণের সহায়তা কামনা করেন তিনি।

    অপরদিকে মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগরের তিনটি স্থানে অপারেশন ডেভিল হান্টের স্থায়ী চেকপোস্ট বসেছে। তাছাড়া থাকছে ভ্রাম্যমাণ টহল টিম। এদিকে জেলায় নিয়মিত অভিযানের সঙ্গে ডেভিল হান্ট যুক্ত হয়েছে।

    এদিকে জেলার পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, জেলায় পুলিশের তৎপরতা বেড়েছে। যাতে কোনো দুষ্কৃতকারী রেহাই না পায়। সে জন্য তারা সচেষ্ট আছেন। এ ধারবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারি) ১৩ জনকে আটক করা হয়েছে।

    নাজিরপুরের সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন তিনি। অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য নেওয়া  সম্ভব হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ