ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • বরিশালে বিজয় উদযাপন, মুশফিকের সেলফিতে হাজারো সমর্থক

    বরিশালে বিজয় উদযাপন, মুশফিকের সেলফিতে হাজারো সমর্থক
    ছবি: ফেসবুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কথা রেখেছে ফরচুন বরিশাল। লঞ্চে না হলেও বিমানযোগে ট্রফি নিয়ে বরিশালে পৌঁছেছেন দলটির ক্রিকেটাররা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় নগরের বেলস পার্কে টানা দুবারের জেতা বিপিএল ট্রফি দুটি নিয়ে হাজির হয়েছেন তামিম ইকবালরা।

    টানা দ্বিতীয়বার বরিশালের বিপিএল জয় উদযাপনে বেলস পার্কে জড়ো হন হাজার-হাজার ক্রিকেট সমর্থক। মুশফিকুর রহিমের এক সেলফিতে সে জনারণ্যের দেখা মিলেছে। 

    ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর ফরচুন বরিশাল অধিনায়ক তামিম বলেছিলেন, লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। তবে বাস্তবে তা হয়নি।

    তবে শেষ পর্যন্ত এবারও বিপিএল ট্রফির লঞ্চে চড়া হয়নি।

    ফাইনাল জয়ের পর ফরচুন বরিশাল মালিক মিজানুর রহমান বলে দেন, লঞ্চে করে বরিশালে ট্রফি নিয়ে যাওয়া সম্ভব নয়।

    রোববার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছায় টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা ঘরে তোলা ফরচুন বরিশাল।

    ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান আগেই সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, ‘৯ তারিখে বরিশাল যাব, যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

    তার সে নিমন্ত্রণ গ্রহণ করে আজ বরিশালের বেলস পার্কে শিরোপা উদযাপনে তামিম-মুশফিকদের সঙ্গী হয়েছেন হাজারো ক্রিকেটপ্রেমী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ