ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • উজিরপুর আল ইসরা ইসলামিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

    উজিরপুর আল ইসরা ইসলামিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল ইসরা ইসলামিয়া মাদরাসার আয়োজনে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অভিভাবক  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকালে  মাদরাসার মাঠ প্রাঙ্গণে উজিরপুর আল ইসরা মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক মো. শাহ আলম শেখের সভাপতিত্বে ও আল ইসরা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  শওকত আলী, ওটরা দারুল ফুরকান নুরানী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো. কাওসার হোসাইন, বরিশাল জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা। 

    বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারী অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন সরদার, অত্র মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মো. মাহবুব আলম, মুহতামিম হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান।

     উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা মো. বাকী বিল্লাহ, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সদস্য আহাদ সুমন। 

    এছাড়াও উপস্থিত ছিলেন  শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।  

    অনুষ্ঠানের শুরুতে  মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠান সফল করার লক্ষে সার্বিক সহযোগিতা করেন অত্র মাদরাসার শিক্ষক মো. আব্দুল হক। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ২০২৫ সালের হাফেজাদের বোরকা, কোরআন শরীফ প্রদান করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ