ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • দেশে চাল আমদানি করা হচ্ছে গুদামে দরে রাখার জন্য না: খাদ্য উপদেষ্টা

    দেশে চাল আমদানি করা হচ্ছে গুদামে দরে রাখার জন্য না: খাদ্য উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রতি কার্যদিবসে উপজেলা গুলোতে দুই মেট্রিকটন করে ওএমএসে চাল দেওয়া হচ্ছে। দরকার হলে আমরা এটা আরও বাড়াবো। বাজারে চাপ কমলে আস্তে আস্তে স্থিতিশীল হয়ে আসবে চালের দাম। ফলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে।

    সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চলতি মৌসুমের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    আলী ইমাম মজুমদার বলেন, আমন বরিশাল অঞ্চলে দেরিতে হয়। তবে আমরা আশা করছি আমনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সে সময়সীমা অনুসারে আমন সংগ্রহ করা সম্ভব হবে। বরিশাল অতীতে যেসব কাজে সফল হয়েছে এ বিষয়েও তারা সফল হবেন।

    তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। দেশে চাল আমদানি করা হচ্ছে গুদামে দরে রাখার জন্য না। লক্ষ্যমাত্রা বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি গুদামে লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ আমরা এখনই নিবো না। কারণ সরকারি গুদামে নেওয়ার পর আমরা মার্কেটে ছাড়ি। তবে কৃষকরা যদি আমাদের কাছে বিক্রি করতে চায় আমরা অবশ্যই নিব। তবে নিজেদের তরফ থেকে বাড়িয়ে দিব না।

    এদিকে সভা শেষে তিনি বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন। এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ