ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ‘এখন শাটডাউন খেলা শুরু’

     ‘এখন শাটডাউন খেলা শুরু’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ আর জনগণের ভোটাধিকার একসঙ্গে চলে না। যতবার গণতন্ত্র হোচট খেয়েছে তার জন্য আওয়ামী লীগই দায়ী। তারা বারবার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আবার লকডাউন শেষে শাটডাউনের নামে নতুন খেলা শুরু করেছে। জনগণকে অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে সরকার।

    শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও স্মরণসভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।  

    ৮০ দশকের ছাত্রনেতা ও সোনার বাংলা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুদিবস উপলক্ষে ‘ভোটাধিকার ও রাজনৈতিক দলভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন’ শীর্ষক এই সভা হয়।

    তিনি আরও বলেন, দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার মূলত জাতির পরবর্তী প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ষড়যন্ত্রের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় একটি দেশ, জাতি, রাষ্ট্র চলতে পারে না। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে রাজপথে নামতে হবে।

    সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আব্দুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সৈয়দ হারুন-অর-রশীদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বাংলাদেশ জনদল চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, গণমুক্তি পার্টি সাধারণ সম্পাদক আবদুল মোনেম, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ