ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • পরিবারসহ ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

    পরিবারসহ ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত
    দুর্নীতি দমন কমিশন (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন কমিশন দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।


    যাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা হলেন, ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন। 


    একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।

    এছাড়াও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক; স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম; সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসনিম বাহার সূচনা; সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তার পালিত কন্যা সুমাইয়া, ব্যক্তিগত সহকারী ফররুখ মজিদ মাহমুদ কিরণ ও তার স্ত্রী রাফেজা মজিদ এবং হোটেল রিজেন্সির এমডি কবির রেজা ও তার স্ত্রী রোকেয়া খাতুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।


    আগে নিষেধাজ্ঞা পাওয়া কয়েকজনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার সময় বাড়ানোর আবেদন জানাবে দুদক। তারা হলেন, সমবায় ব্যাংক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহি; বগুড়া-২ আসনের সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মহমিনা আক্তার এবং শিল্পকলা একাডেমির সাবেক ডিজি লিয়াকত আলী লাকিসহ ২৪ জন; যাদের নামে ইতোমধ্যে মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ