ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে দুই যুবকের মরদেহ 

    বরিশালে দুই যুবকের মরদেহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগর ও হিজলা উপজেলায় ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল ও হিজলা থানার ওসি জানিয়েছেন।

    মৃতরা হলেন-বরিশাল নগরের নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সোহাগ হোসেন (২৩) ও হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের বাসিন্দা আলী বাবুর্চির ছেলে রাজীব বাবুর্চি (২৮)। সোহাগ পেশায় রিকশাচালক ও রাজীব কৃষক।

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোহাগ নগরে ব্যাটারিচালিত রিকশাচালক। দুপুরে নগরের মুন্সির গ্যারেজ এলাকায় গ্যারেজে রিকশা চার্জ দেয়। বিকেলে গ্যারেজ খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    ওসি আরও জানান, সোহাগ মাদকাসক্ত। এ নিয়ে পারিবারিক কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    অপরদিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কৃষক রাজীবকে দুপুরের পর থেকে কোনো খোঁজ ছিল না। পরে সন্ধ্যায় পরিত্যক্ত একটি ঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় ছোট ভাই। খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ বলা যাবে।

    ওসি আরও জানান, ঋণে জর্জরিত রাজীব। এ নিয়ে পারিবারিক কলহ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ নিয়ে হতাশায় আত্মহত্যা করেছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ