ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ইসকন নিষিদ্ধ-আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

    ইসকন নিষিদ্ধ-আইনজীবী হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান তারা।

    বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় আদালত চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন।

    বিক্ষোভকারীরা বলেন, ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা।

    এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ করে।

    গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ