ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বরিশালে অশ্বিনী কুমার দত্তের মৃত্যুবার্ষিকী পালন

    বরিশালে অশ্বিনী কুমার দত্তের মৃত্যুবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধুনিক বরিশাল গড়ার কারিগর মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১০১তম মৃত্যুবার্ষিকী বিএম কলেজসহ তার প্রতিষ্ঠিত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কোনো কর্মসূচি পালন করেননি।

    তবে বিগত বছরের মতো এবারেও অশ্বিনী কুমার দত্তকে স্মরণ  করেছে বিএম কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। 

    মহাত্মা অশ্বিনী কুমার দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কবি জীবনান্দ দাশ চত্বরে প্রদীপ জ্বালিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। 

    উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাস বলেন, উত্তরণ প্রতিবছর মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে স্মরণ করা আমাদের সকলের দায়িত্ব। 

    তিনি আরও বলেন, আমরা বহু বছর ধরে দাবি করে আসছি কলেজ ক্যাম্পাসে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের একটি মুর‌্যাল স্থাপনের জন্য দাবি করছি যেনো তার একটি মুর‌্যাল কলেজে  স্থাপন করা হয়।

    উল্লেখ্য, অশ্বিনী কুমার দত্ত ১৯৫৬ সালের ২৫ জানুয়ারি পটুয়াখালী জেলার লাউকাটিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৮৮৪ সালের ২৭ জুন বিএম স্কুল এবং ১৮৮৯ সালের ১৪ জুন বিএম কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি বিএম স্কুল ও কলেজে ১৭ বছর শিক্ষকতা করেন। ১৯২৩ সালের ৭ নভেম্বর বাংলা ১৩০০ সালের ২১ কার্তিক বুধবার  তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ