ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • প্রবাসী কর্মীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন আগামী সপ্তাহেই

    প্রবাসী কর্মীদের জন্য ভ্যাকসিন নিবন্ধন আগামী সপ্তাহেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবাসী কর্মীদের ভ্যাকসিন দেয়ার জন্য আগামী সপ্তাহের মধ্যেই নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।


    এনআইডি কার্ড না থাকলেও পাসপোর্ট নম্বর বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে পাওয়া স্মার্ট কার্ড দিয়ে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করা যাবে।

    রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ভর্তুকির চেক হস্তান্তর অনুষ্ঠানে বৃহস্পতিবার এসব কথা বলেন মন্ত্রী।

    প্রবাসী শ্রমিকদের করোনার ভ্যাকসিনের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলায় সিভিল সার্জনদের সমালোচনা করেন মন্ত্রী। তিনি বলেন, মন্ত্রণালয়ের নীচে শত শত মানুষ ভ্যাকসিনের জন্য ভিড় করেছে। তাদের সঙ্গে কথা বলে এলাম। তারা অনেকেই লকডাউনের মধ্যে নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন। তাদের তো এখানে আসার কথা ছিল না।

    এ সময় তিনি বলেন, ২৫ হাজার টাকা গরিব শ্রমিকদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ ভর্তুকির টাকার জন্য আবেদন করছেন। সবার ব্যাংক একাউন্ট নিশ্চিত হয়ে ক্রমান্বয়ে টাকা দেয়া হবে। কিন্তু কোনো এজেন্সিকে দেয়া হবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ