ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ঝালকাঠিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে সবজি বিক্রি, ক্রেতাদের ভিড়

    ঝালকাঠিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে সবজি বিক্রি, ক্রেতাদের ভিড়
    ছাত্র-জনতার ব্যানারে কম দামে সবজি বিক্রির কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় বাজারের চেয়ে কম দামে সবজি বিক্রি করছেন স্বেচ্ছাসেবীরা। আজ রোববার সকালে শহরের সাধনার মোড় এলাকায় এ বাজার বসে। এ সময় তুলনামূলক কম দামে সবজি কিনতে সেখানে ভিড় করেন ক্রেতারা।

    জেলা প্রশাসক আশরাফুর রহমান আজ সকালে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে সবজি বিক্রি কার্যক্রমে অংশ নেন। এ সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। সবজির মধ্যে পটোল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, পেঁপে, জালিকুমড়া ও শসা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, কাঁচা মরিচ ১১০ টাকা, মুলা ৩৫ টাকা কেজিপ্রতি ও লাউ প্রতিটি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। এ ছাড়া আরও বেশ কিছু সবজি বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।


    স্বেচ্ছাসেবীরা জানান, বাজারে পণ্য বারবার হাতবদল হওয়ায় দামের ঊর্ধ্বগতি হচ্ছে। মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেট গড়ে ওঠায় সাধারণ ক্রেতারা তাঁদের কাছে জিম্মি। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

    ছাত্র-জনতার ব্যানারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় বাড়তি দামে সবজি বিক্রি করছেন। ছাত্র-জনতার এ উদ্যোগ অব্যাহত থাকলে শিগগিরই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ