ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ফটো সাংবাদিক ফারুক লিটু আর নেই, দাফন সম্পন্ন 

    ফটো সাংবাদিক ফারুক লিটু আর নেই, দাফন সম্পন্ন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক, বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়শন (বরিশাল শাখা)'র সভাপতি জি এম ফারুক লিটু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বৃহস্পতিবার বিকেল ৩টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । এর আগে নিজ বাসায় বসে হৃদক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। 

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, পুত্র, ৪ ভাই ও এক বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

    বাদ এশা সাগরদী ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে নগরীর চৌমাথা মাকাস মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। 

    এদিকে ফটো সাংবাদিক জি এম ফারুক লিটু’র মৃত্যুতে শোকের ছাড়ায় নেমে এসেছে বরিশালের মিডিয়াঙ্গণে। তার মৃত্যুর খবর শুনে নগরীর রুপাতলীস্থ আক্কেল আলী সড়কস্থ বাস ভবনে ছুটে যান বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সহ সর্বস্তরের সংবাদিকবৃন্দ। 

    অপরদিকে ফটো সাংবাদিক জি এম ফারুক লিটুর মৃত্যুতে শোক জানিয়েছেন, রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়শন (বরিশাল শাখা), বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (বিটিসিএ) ও বরিশাল সাংবাদিক ফোরাম। এক শোকবার্তায় সদস্যবৃন্দ মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ