ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

    বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় সংলগ্ন বরিশাল কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  নিহত শিক্ষার্থীর নাম মাইশা ফৌজিয়া মিম। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 


    বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  বুধবার ( ৩০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শী এক ফলের দোকানী বলেন, গাড়ির গতি অনেক বেশি ছিলো। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু বাসটি মেয়ের উপর অর্তকিতভাবে উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝখানে পড়ে যায়। কিন্তু গাড়িটি থামায় নি। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


    জানা যায়, নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী এ বাসটি ঐ শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। 


    বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়েটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ