ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিএনপির সাথে জোট করেনি গণঅধিকার পরিষদ: নুর

    বিএনপির সাথে জোট করেনি গণঅধিকার পরিষদ: নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন আমরা বিএনপির সাথে কোনো রাজনৈতিক জোট করিনি।

    সাংগঠনিক সফরে নিজ উপজেলা পটুয়াখালীর গলাচিপায় একটি সমাবেশে যোগ দিতে  যাওয়ার পথে আজ ২৯ অক্টোবর দুপুর ২ টায় বরিশাল নগরীর চৌমাথায় যাত্রাবিরতিতে  মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় দ্রুত সময়ে বরিশাল বিভাগীয় সমাবেশ করার জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন সাবেক ভিপি নুরুল হক নুর।  


    সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা বিএনপির সাথে কোনো জোট করিনি, কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করবো না বরং গণঅধিকার পরিষদ নির্বাচনে ৩০০ আসনে একক ভাবে প্রার্থী দেবে।

    তিনি আরও বলেন, আমরা সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে আমরা দলের হাই কমান্ড কে জানিয়েছি তাই বিএনপি থেকে প্রেস রিলিজ করে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।

    এ সময়ে বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল,  সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি মহানগর ছাত্রের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুব'র সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ