ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • মেহেন্দিগঞ্জে  দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে জেলে নিখোঁজ

    মেহেন্দিগঞ্জে  দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে জেলে নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জের কালাবদর নদীতে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ রয়েছে। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ জানিয়েছে। 

    এ সময় আরো দুই জেলে আহত হয়েছে। নিখোঁজ জেলে হলো-রবিউল ইসলাম রবি (২৫)। সে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর আদর্শ গ্রামের বাসিন্দা সেলিম ঢালীর ছেলে। আহতরা হলো জেলে মো. নিজাম ও মো. কবির। 

    মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক অনিমেষ হালদার বলেন, মেহেন্দিগঞ্জের কালাবদর নদীর শ্রীপুর নাসির মিয়ার ইটভাটা এলাকায় সোমবার রাত ১০টার দিকে দুই ট্রলারের সংঘর্ষ হয়। এতে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরীরা এসে তল্লাশি করে তাকে খুজে পায়নি। ঘটনাস্থলে নৌ-পুলিশের একটি টহল দল রয়েছে। নিখোঁজের পরিবারের অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

    বরিশাল সদর ফায়ার সার্ভিসের ডুবুরী মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে গিয়ে তারা তল্লাশি করেছেন। কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি। তাই তারা ফিরে এসেছেন। 

    নিখোঁজ জেলের বাবা সেলিম ঢালী জানান, বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজার থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফিরতে ছিলো। কালাবদর নদীর নাসির মিয়ার ইটভাটা এলাকায় অবৈধভাবে শিকার করে ইলিশ মাছ নিয়ে ফেরা ইঞ্জিনচালিত নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে আঘাত পেয়ে নৌকা থেকে নদীতে পড়ে যায় ছেলে রবি। তার সন্ধানে নদীতে তল্লাশি করা হচ্ছে। দুর্ঘটনায় আহত দুইজন প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ