ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাল, ডাল, তেল, সিলিন্ডার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

    গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য হাছিব আহমেদের সঞ্চালনায়েএ সময় বক্তব্য দেন জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ-সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য মারুফ আহমেদ, বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মিয়া, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলা সংগঠক জয়নাল চিশতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নাহিদ ইসলাম, হাতেম আলী কলেজের শিক্ষার্থী জান্নাত শিফা প্রমুখ।

    তারা বলেন, ২০ ২৪’র গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যবিরোধী বাংলাদেশ তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক ন্যায় বিচারের বাংলাদেশ গড়া৷ কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেট ও মজুতদাররা এখনও বহাল তবিয়তে সিন্ডিকেটবাজি করে চলছে।

    তারা আরও বলেন, আওয়ামী আমলের চেয়েও বেশি বাজার দরে এখন জনমানুষ দিশেহারা। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজার মনিটরিং জোরদার করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ