ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • উজিরপুরে জামায়াত ইসলামের বিক্ষোভ 

    উজিরপুরে জামায়াত ইসলামের বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে নৃশংস হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 

    সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কাওছার হোসেন ও সেক্রটারী মাওলানা মো. আ. খালেকের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য এ্যাড. আজম খান।  আরও বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমির মো. আল আমিন সরদার, সেক্রেটারী মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি গোলাম কিবরিয়া টিপু, বড়াকোঠা ইউনিয়ন জামায়াতের আমির মো. আনোয়ার হোসেন। 

    বক্তারা আওয়ামী লীগের স্বৈরশাসন, জুলুম নির্যাতন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠা নৃশংস হত্যার বিচারের দাবী জানান এবং অনতিবিলম্বে  আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ