ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • বিএনপির কর্মী সমাবেশে থেকে ফেরার পথে আ’লীগ নেতার হামলা, আহত ১ 

    বিএনপির কর্মী সমাবেশে থেকে ফেরার পথে আ’লীগ নেতার হামলা, আহত ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মুলাদী  উপজেলায় কাজীরচর ইউনিয়ন পরিষদে বিএনপির ইউনিয়ন কর্মী সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছেন আওয়ামী লীগ নেতা আব্বাস হাওলাদার।

    এতে গুরুতর আহত হয়েছে কাজীরচর  ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল মালেক হাওলাদারের ছেলে শাহজুল রমজান। 
    শুক্রবার বিকেলে  মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহারুল রমজান কে স্থানীয়রা উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  ঘটনাস্থল পরিদর্শন করেছে মুলাদী থানা পুলিশ। এ ঘটনায় মুলাদী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

    জানাযায়, শুক্রবার বিকালে কাজিরচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ যোগ দেওয়ার উদ্দেশ্যে মুলাদী উপজেলা বিএনপির সাবেক সদস্য ও কাজিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আব্দুল মালেক হাওলাদার তার লোকজন নিয়ে রওয়ানা হলে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় বাধা প্রদান করে আওয়ামী লীগ নেতা আব্বাস। সন্ধ্যার পরে প্রোগ্রাম থেকে ফেরার পথে ফেরিঘাট এলাকায় হামলার শিকার হয় ওই বিএনপি নেতা। এসময় আব্বাস বাহিনীর হামলায় গুরুত্বর আহত হয় বিএনপি নেতার ছেলে শাহারুল রমজান। 

    হামলার শিকার বিএনপি নেতা আব্দুল মালেক জানায়, আব্বাস হাওলাদার একজন আওয়ামী লীগ নেতা। সে বিগত দিনে ফেরিঘাট এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখনও বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আজ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমার ছেলে গুরুতর আহত হয়েছে। আমি একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ