ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • বরিশালে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন 

    বরিশালে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা ও  তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বাদ আসর নগরীর সাগরদী ইসলামীয়া কামিল মাদ্রাসার সামনে এ সম্মেলনের আয়োজন করা হয়।  তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন কোতয়ালী মডেল থানা দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান জুয়েল। 

    ইসলামী যুব আন্দোলন ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ মোহিন শরীফ (মানিক)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহানগরের সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আয়ুব আনসারী, উপ সম্পাদক মাওলানা মুহাম্মাদ শোয়াইবুর রহমান, ইসলামী আন্দোলন ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি আলহাজ মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, সেক্রেটারী মুহাম্মাদ অমিত হাসান সোহাগ হাওলাদার, উপদেষ্টা মুহাম্মাদ মাহাদী মাহদী হাসান আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলন ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি ইদ্রিস তালুকদার রানা, ইসলামী ছাত্র আন্দোলন ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি মুহাম্মাদ সোলায়মান প্রমুখ।

    এসময় বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ