ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ঘূর্ণিঝড় দানা: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

    ঘূর্ণিঝড় দানা: বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৈরী আবহাওয়া ও সৃষ্ট নিম্নচাপের কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেইসঙ্গে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।


    তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়া পরিস্থিতি বুঝে ঢাকা-বরিশাল রুটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।


    এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছেন না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ