ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে: মামুনুল হক

    সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে: মামুনুল হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরণ ক্ষমতায় বসে থাকার ইচ্ছা যেন আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) মাঝে না জাগে। এ সরকারকে ভালোবেসে এখনও ক্ষমতায় রেখেছে দেশের মানুষ।

    বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে এ গণসমাবেশ করেছে বরিশাল জেলা খেলাফত মজলিস।

    তিনি আরও বলেন, কোনো আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে সবার সমন্বয়ে এ সরকারকে সফল হতে হবে। যদি এ সরকার ব্যর্থ হয় তাহলে আগস্ট বিপ্লব ব্যর্থ হবে।

    মামুনুল হক আরও বলেন, বিভেদে লিপ্ত হওয়ার সময় হয়নি। বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। যদি দলগুলো দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এ স্বাধীনতা আবারও ইজারায় রাখতে হবে।


    ভারতের সমালোচনা করে তিনি বলেন, মোদী সরকার ও ভারতের পররাষ্ট্রনীতির প্রতি নিন্দা জানাই। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বঞ্চিত করতে যা করা দরকার তাই করেছে ভারত। সবশেষ শেখ হাসিনার মতো খুনের আসামিকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে হস্তান্তর করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, শেখ হাসিনার বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যদি আরেকটি আন্দোলন করতে হয় করা হবে।


    এসময় খেলাফত মজলিসের বরিশাল জেলা আহ্বায়ক জোবায়ের গালিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-মহাসচিব জালালুদ্দিন আহমদ ও আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি, অফিস ও প্রকাশনা সম্পাদক রাকীবুল ইসলাম। গণসমাবেশে বরিশাল বিভাগের ছয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ