ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • উজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

    উজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    গতকাল সোমবার রাত দেড় টায় উপজেলার পৌরসভার ৫নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। 

    মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর উজিরপুর ক্যাম্প। 

    গ্রেফতারকৃত হল, ঐ ওয়ার্ডের মৃত মুনছুর আলী বেপারীর ছেলে হালিম বেপারী (৪০)।

    বিজ্ঞপ্তীতে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার  ৫নম্বর ওয়ার্ড উপজেলা সেনা ক্যাম্পের মেজর মো. ফয়সাল ও লেফটেন্যান্ট মো. মাহাফুজের নেতৃত্বে পৌরসভার  ৫নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় হালিম বেপারীকে আটক করে তার কাছ থেকে ১ ৫০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে  উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

    এ বিষয়ে মেজর ও লেফটেন্যান্ট জানান, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এ অভিযান অব্যাহত থাকবে। ইতিপৃর্বেও একাধীক বার মাদক সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল হালিম বেপারী ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ