ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • অপরাধীদের স্বর্গরাজ্যে বরিশাল বিসিকের কাশবন 

    অপরাধীদের স্বর্গরাজ্যে বরিশাল বিসিকের কাশবন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বরিশালের ৩৫ একর জমিতে জন্ম নেওয়া কাশবন এখন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নের প্লটে বালুর মধ্যে জন্ম নেওয়া কাশফুল দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

    আর এই সুযোগ কাজে লাগিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাদকসেবীরা দখলে রাখেন কাশবনের ভেতরের বিভিন্ন স্পট। এমনকি বিসিকের পেছনের দিকে কাশফুলগুলো বড় হওয়ায় তরুণ-তরুণীরা অনৈতিক কাজে লিপ্ত হন বলেও অভিযোগ উঠেছে।


    জাহিদুল হাসান নামে এক ব্যবসায়ী বলেন, এই কাশবনের কারণে বিসিক শিল্প নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা চোর-ডাকাত ও বহিরাগতদের আতঙ্কে দিন কাটাচ্ছে। সবাই যে যার মতো যখন তখন ঢুকে পড়ছে বিসিকের মধ্যে। কোনো বাধা না থাকায় এখানে মাদকের একটা অভয়ারণ্য তৈরি হয়েছে।


    বিসিকে ঘুরতে আসা সোহাগ নামে একজন বলেন, কাশবনের খবর পেয়ে পরিবার নিয়ে ঘুরতে আসছিলাম, কিন্তু কিছু যুবক এখানে ব্যাপক উশৃঙ্খল আচরণ করে ঘুরতে আসা লোকজনদের সঙ্গে।

    বিসিক মালিক শিল্প সমিতির সভাপতি আলমগীর হোসেন আলম বলেন, দ্রুত এই কাশবনের ঘাস অপসারণ করা জরুরি। নয়তো যেকোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এ এলাকায়। এ জন্য বিসিক জেলা কার্যালয়ের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

    বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বরিশাল জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, এখানে বিশাল একটি অংশ জুড়ে কাশবন জন্ম নিয়েছে। এজন্য অনেক লোকজন ঘুরতে আসে। আবার কিছু বখাটে ছেলেরা নানা ধরনের অপকর্ম করে বলেও অভিযোগ পেয়েছি। তাই বিসিক শিল্প মালিকদের নিজ উদ্যোগে ঘাসগুলো অপসারণের জন্য অনুমতি দিয়েছি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ