ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিএম কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া 

    বিএম কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে শিক্ষাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএম কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. শেখ তাজুল ইসলাম। 

    অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ইসহাক আলী খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ এবং অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর আখতারুজ্জামান খানসহ শিক্ষক ও অর্থনীতি বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

    পরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক, ক্যারিয়ারভিত্তিক ও জীবনমুখী উপদেশ প্রদান করা হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ