ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • চরফ্যাশনে জেলেদেরকে চাল বিতরণের দাবিতে বিক্ষোভ 

    চরফ্যাশনে জেলেদেরকে চাল বিতরণের দাবিতে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে প্রকৃত জেলেদের মাঝে বিজিএফ এর চাল সঠিক ভাবে বিতরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জেলেরা। 

    সোমবার বিকেলে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজীবিদল ও ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করেন। 

    আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিরব শিকদারের নেতৃত্বে চৌমুহনী বাজার থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজির হাট বাজারে মিলিত হয়। 

    এসময় বক্তব্য রাখেন, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নিরব শিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নিরব মিয়াজি, ছাত্রদল সভাপতি হাসান বাবু, মৎস্যজিবী দলের সভাপতি সবুজ মালসহ নেতাকর্মীরা।  

    বক্তারা বলেন, গত সরকারের আমলে এ অঞ্চলের প্রকৃত জেলেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। তাই শহীদ জিয়ার রহমানের আদর্শকে ধারণ করে প্রকৃত জেলেদের মাঝে বিজিএফ এর চাল বিতরণের দাবি জানাই। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ