ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • উজিরপুরে ইলিশ বেচার দায়ে বিক্রেতার জেল

    উজিরপুরে ইলিশ বেচার দায়ে বিক্রেতার জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বেচার দায়ে মো. মানিক বেপারী (৪০) নামে এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    রোববার (১৩ অক্টোবর) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন।


    দণ্ডিত মাছ বিক্রেতা মো. মানিক বেপারী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা।  

    প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে শিকার, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২২ দিন।  

    ইউএনও সাখাওয়াত হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসেন মানিক বেপারী।

     স্থানীয়রা বিষয়টি মৎস্য দপ্তর ও পুলিশকে অবহিত করে। পুলিশ এসে ২০ কেজি ইলিশসহ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে। সাজা পরোয়ানায় বিক্রেতাকে কারাগারে পাঠানো হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ