ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

    ছাত্রলীগ নিষিদ্ধ করার দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে যাচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকারকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা।

    এ সময়ের মধ্যে যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম থেকে কঠোর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে এ বিষয়ে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রয় সমন্বয়ক রাসেল আহমেদের সঙ্গে কথা হয় গণমাধ্যমের।

    তিনি বলেন, কোটা আন্দোলন ছিলো সাধারণ শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন। কিন্তু ছাত্রলীগ এই যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ না করে বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। তারা আধুনিক ও দেশীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের প্রতিহত করার চেষ্টা করেছে। তারা আমাদের বোনদেরকে রক্তাক্ত করেছে, ভাইদেরকে গুলি করে শহীদ করেছে। এটি কোনো ছাত্র সংগঠন না, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন।

    তিনি বলেন, ১৬ জুলাই চট্টগ্রামে শিক্ষার্থীদের শান্তিপুর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলার মাধ্যমে রক্তপাতের সুত্রপাত ঘটায় ছাত্রলীগ। এরপর ৩৬ জুলাই পর্যন্ত প্রায় প্রতিদিন শিক্ষার্থীদের উপর নির্মম হামলা চালিয়ে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা ২০ জনের বেশি শিক্ষার্থীকে নিহত করা হয়। তাই এই সন্ত্রাসী সংঘটনটিকে নিষিদ্ধে আমরা চট্টগ্রাম থেকেই আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছি। এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি।

    তিনি আরও বলেন, ছাত্রলীগ গত ১৬ বছর দখল দারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মিনি ক্যান্টনমেন্টের মত ব্যবহার করেছে। যারা দূর দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আসতো তাদের হলে থাকতে বাধ্য হয়ে ছাত্রলীগের সন্ত্রাসী কাজে অংশ নিতে হতো। ছাত্রলীগের হলরুম-গেস্টরুম কালচার তাদেরকে অমানুষ হিসেবে গড়ে তুলেছিল। তাদের হাতে আবরার ফহাদের মত মেধারীদের প্রাণ দিতে হয়েছে।  

    ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, এই ছাত্রলীগ নামে সংগঠনকে আগামী সোমবারের মধ্যে যেন নিষিদ্ধ করা হয়। যদি না হয়, মঙ্গলবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের রাজপথে নামবে এবং আওয়ামী লীগের যতগুলো সংগঠন এবং তাদের দোসর রয়েছে তাদেরকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ