ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগীরা   

     শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগীরা   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

    রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেডিসিন ওয়ার্ডের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন।

    বরিশাল ফায়ার সার্ভিস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া রোগী ও তাদের স্বজনদের নিরাপদে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


    তিনি আরও বলেন, মেডিসিন ওয়ার্ডের রোগীদের বেডের ফোম রাখার রুমে আগুন লেগে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন বেশি না ছড়ালেও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় পুরো ভবনে ধোঁয়া দেখে সবাই আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও নিয়ন্ত্রণে রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ