ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 

    আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগস্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

    বৃহস্পতিবার ঢাবির সিনেট সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

    তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে, প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য ব্যবস্থা সমুন্নত রাখাসহ বিভিন্ন যৌক্তিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিতে হয়েছে। 

    ‘একইসঙ্গে, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি ও আর্থিক সংশ্লেষণ বিষয়টির লাঘবে উদ্যোগ গ্রহণের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় পরামর্শ ও দিকনির্দেশনা গ্রহণ করতে হয়েছে। ’

    ড. মো. আখতারুজ্জামান বলেন, সবকিছু বিবেচনায় বিকেন্দ্রীকরণ নীতিতে দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য সাধারণ ভর্তি কমিটি সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীরা পছন্দমতো নিকটবর্তী পরীক্ষা কেন্দ্রে স্বল্পশ্রমে ও সময়ে এবং সাশ্রয়ী খরচে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এতে অভিভাবকদের হয়রানিও কমবে। প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। একটি বড় চ্যালেঞ্জও। 

    ভর্তির তারিখের বিষয়ে তিনি বলেন, মে মাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত থাকলেও কোভিড-উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা এখন আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধান ডিনগণ ইতোমধ্যে তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ