ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মহাঅষ্টমী'তে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

    মহাঅষ্টমী'তে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর  পরিবেশে  উদযাপন নিশ্চিতকল্পে শুক্রবার মহাঅষ্টমী'র সন্ধ্যা হতে বরিশাল মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

    পূজা মণ্ডপ পরিদর্শন কালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট  সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

    এছাড়াও তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে মর্মে সকলকে আশ্বস্ত করেন। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাে. আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ