ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীতে থেকে বিপুল সংখ্যাক মজুতকৃত নকল সিগারেট জব্দ ফুয়েল পাস অ্যাপের আওতায় আসলো বরিশালসহ আরও যেসব জেলা   সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান 
  • গৌরনদীতে মাদরাসা ভবনের উদ্বোধন

     গৌরনদীতে মাদরাসা ভবনের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে ইকরা নুরানী ক্যাডেট মাদরাসার নতুন ভবন উদ্বোধন ও ওলামায়ে কেরামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার চরগাধাতলী মহল্লায় প্রধান অতিথি হিসেবে মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। 

    জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদরাসার মোহতামিম আলহাজ ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নুরানী তা’লিমুল কোরআন বোর্ডের মহাসচিব মাওলানা ইসমাইল বেলায়েত হোসাইন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, যুগ্ম আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু খান। 

    অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ উৎসর্গকারী বীরদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ