ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

    বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা দেখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। 

    বুধবার বিকেলে তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন। এসময় সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বিএমপি কমিশনার। 

    পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত পুলিশ সদস্য ও তদারকি কর্মকর্তাদেরকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। 

    পরিদর্শনের সময় পূজামণ্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্যে উদযাপনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে বলে সকলকে আশ্বস্ত করেন বিএমপি কমিশনার।  

    উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফারুক হোসেন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ