ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • বাবুগঞ্জে ভূমি অফিসের নিজ কক্ষে থেকে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার 

     বাবুগঞ্জে ভূমি অফিসের নিজ কক্ষে থেকে সার্ভেয়ারের মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ারের মরদেহ পেয়েছে পুলিশ। অফিসে নিজ কক্ষেই ফ্যানের সঙ্গে ঝুলছিল তার মরদেহ।

    রোববার (০৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পায় পুলিশ। বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।

    যে সার্ভেয়ারের মরদেহ পাওয়া গেছে, তার নাম মো. জসিমউদ্দিন খান (৫০)। তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরাইনপুর গ্রামের বাসিন্দা। তবে চাকরিসূত্রে তিনি বরিশাল নগরে থাকতেন।

    বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র বলেন, ভূমি অফিসের তিন তলায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিলেন সার্ভেয়ার জসিমউদ্দিন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। আর এটি হত্যা না আত্মহত্যা, তদন্ত না করেও নিশ্চিত বলা যাবে না।

    নৈশপ্রহরী নিখিল জানান, সন্ধ্যা ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। ভাত নিয়ে এসে দেখতে পান ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ। পরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ