ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশাল নগরীর একটি পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

    বরিশাল নগরীর একটি পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর আমতলার মোড় খান বাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

    নিতহ যুবক রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে জাকির হোসেন (৪৫)। সোমবার (৭ অক্টোবর) সকালে ১১টায় ১৪নম্বর ওয়ার্ড কালু খান বাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। 

    বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মো. আহসান বলেন, স্থানীয়রা বিষয়টি থানায় জানালে আমরা পুকুর থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করেছি।

    এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি, কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ