ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জমি, বাড়ি বা গাড়ি নেই এনসিপি নেত্রী মিতুর, মাসে আয় ২৫ হাজার টাকা পরিস্থিতির উন্নতি হচ্ছে, শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বাসায় ডেকে এনে প্রেমিকাকে হত্যা, বিচার দাবিতে নগরীতে মানববন্ধন চুরির অপবাদ দিয়ে তরুণকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে চোখের সামনে আগুন তিনটি বসতঘর, মুহূর্তেই ধ্বংস হল আশ্রয়স্থল ‘হানি আর সুদীপ স্যার ভালো থাকো’- চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত
  • ‍উজিরপুরে মদ্যপ ১২ তরুণকে ধরে পুলিশে দিল সেনাবাহিনী

    ‍উজিরপুরে মদ্যপ ১২ তরুণকে ধরে পুলিশে দিল সেনাবাহিনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরের মেজর এমএ জলিল সেতু থেকে ‘মদ্যপ’ অবস্থায় ১২ তরুণকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় চারটি অবৈধ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি  মিজানুর রহমান। 

    আটকরা হলেন, মেহেদী হাসান, শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মেহেদী হাসান, সাব্বির হোসেন, আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আকাশ, মোহাম্মদ ফেরদৌস।

    বরিশাল নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এই তরুণদের বয়স ২০ থেকে ২২ বছর। অভিযানে নেতৃত্ব দেওয়া উজিরপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত বলেন, বৃহস্পতিবার রাতে সেনাবহিনীর একটি টহল দল উজিরপুর এলাকার এমএ জলিল সেতুর উপর দিয়ে যাচ্ছিল। এ সময় সেতুর উপর ১২ তরুণকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তাদের কাছ থেকে চারটি অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

    পরে তাদের আটক করে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, এমএ জলিল সেতুর উপর প্রায় রাতেই মাদকসেবীরা এসে আড্ডা দেয়। সেনাবাহিনীর এমন কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন তারা। 

    ওসি মিজানুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার গ্রেপ্তার তরুণদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ