ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে যৌথ বাহিনীর অভিযান, নারী মাদক ব্যবসায়ী আটক

    বরিশালে যৌথ বাহিনীর অভিযান, নারী মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।  এসময় তার বসতঘর থেকে ১ কেজি ২ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা, ১ কেজি ৩০০ গ্রাম মাদক পাউডার এবং ২ টি মোবাইল উদ্ধার করা হয়। 

    শুক্রবার দুপুর ২ টার দিকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের  যৌথ বাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করেন। 

    যৌথ অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দেন সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ, র‌্যাব ৮ সদর দপ্তরের মেজর সোহেল ও কোতোয়ালি মডেল থানা টহল টিম।

    সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরী কেডিসি এলাকায় অভিযান চালানো হয়।

    এসময় আসমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটকৃতকে কোতোয়ালি মডেল থানা হস্তান্তর করা হয়েছে। 

    কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ