ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে: মুয়াযযম হোসাইন হেলাল

    সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে: মুয়াযযম হোসাইন হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

    বরিশালে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা আয়োজিত হয়।

    জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

    হেলাল বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী দিনের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মহানগর কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবী থানা সেক্রেটারি শামীম কবির, বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধকর্মীরা।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ