ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় সতর্ক: মুয়াযযম হোসাইন হেলাল 

    জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় সতর্ক: মুয়াযযম হোসাইন হেলাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় সতর্ক ভূমিকা পালন করেছে এবং এখনো করছে। 

    জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে কাজ করছে। 

    জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আয়োজনে  এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের  সভাপতিত্বে ও  মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা পরিষদের সভাপতি মানিক মুখার্জি, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, জয়ন্ত দাস, সাংবাদিক অপূর্ব অপু প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ