ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিএমপির নবাগত কমিশনার শফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

    বিএমপির নবাগত কমিশনার শফিকুল ইসলামের দায়িত্বভার গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। 

    রোববার দুপুরে বিএমপি কমিনার কার্যালয়ে তিনি তাঁর দায়িত্ব বুঝে নেন। দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

    এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। তাছাড়া পুলিশ কমিশনারকে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।

    এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবিরকে বরিশাল থেকে বদলি করা হয়। তার কয়েকদিন পর উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলামকে বিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ